ঢাকা, শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে তেহরানে পাকিস্তান সেনাপ্রধান

ads

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্থগিত আলোচনায় নতুন গতি আনতে কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে। এরই অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে ইরানে পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির।ইরানি সূত্রের বরাতে আল-জাজিরা জানিয়েছে, তিনি একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। সফরের মূল উদ্দেশ্য হচ্ছে তেহরানের কাছে ওয়াশিংটনের বার্তা পৌঁছে দেওয়া এবং দুই দেশের মধ্যে আলোচনা পুনরায় শুরুর পথ খোঁজা।


জানা গেছে, সম্ভাব্য পরবর্তী বৈঠকের সময় নির্ধারণ এবং যুদ্ধবিরতি ঘিরে অমীমাংসিত বিষয়গুলো নিয়েও আলোচনা হতে পারে এই সফরে।


ইরানের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে, লেবানন সংশ্লিষ্ট যুদ্ধবিরতির শর্তগুলো এখনও পুরোপুরি বাস্তবায়িত হয়নি। পাশাপাশি জব্দ করা সম্পদ ফেরত পাওয়ার বিষয়টিও তেহরানের জন্য গুরুত্বপূর্ণ একটি ইস্যু হিসেবে বিবেচিত হচ্ছে।

ads
ads
ads

Our Facebook Page